চীনে তীব্র ঠাণ্ডায় ম্যারাথনে অংশ নেওয়া ২১ দৌড়বিদের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৩ মে ২০২১, ১৯:৩২

ছবি: ইন্টারনেট

চীনে প্রচণ্ড ঠান্ডা ও ঝড়ো বাতাসে একটি দৌড় প্রতিযোগিতা চলাকালীন ২১ জন দৌড়বিদের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় গানশু প্রদেশে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় কতৃপক্ষ জানায়, চীনের ইয়েলো রিভারে স্টোন ফরেস্টে নদীর ধারে ম্যারাথনে অংশ নেয়া দৌড়বিদদের মধ্যে শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বাইয়াইন সিটি মেয়র ঝাং জিউচেন জানিয়েছেন, ‘ম্যারাথনে ২০ থেকে ৩১ কিলোমিটার অংশ নেওয়ার পরেই হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়।

সেইসঙ্গে ঝড়ো বাতাসও ছিল। সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠিয়ে ১৮ জনের জীবন রক্ষা করা হয়। এরপর আবহাওয়া আরও খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। তারপর সেখানে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়।

চীনের সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ম্যারাথনে ১৭২ জন অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১৫১ জন নিরাপদে আছেন বলে শনিবার গভীর রাত পর্যন্ত জানা গেছে। পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা দ্রুত কমে যাওয়া এবং ভূমিধসের কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে দাঁড়িয়েছে।বন্যা এবং ভূমিধসে এর আগেও গানসু প্রদেশে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সেইসঙ্গে ভূমিকম্পের ঝুঁকি রয়েছে অঞ্চলটিতে।
সূত্র: আল জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা