ফিলিস্তিনিদের আয়াতুল্লাহ খামেনির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | ২২ মে ২০২১, ১৭:৩২

ফাইল ছবি

দখলদার ইসরায়েলের বিরুদ্ধে ১১ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

গতকাল শুক্রবার (২১ মে) ফিলিস্তিনি জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ অভিনন্দন জানান তিনি।

আয়াতুল্লাহ খামেনি বলেন, “আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরও বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইসরায়েল আরও বেশি দুর্বল হয়ে পড়বে। বিগত কয়েক দিনে এক বড় ধরনের পরীক্ষায় সম্মানজনকভাবে উতরে গেছে ফিলিস্তিনি জনগণ।”

ফিলিস্তিনি জনগণকে উদ্দেশ করে লেখা বাণীতে সর্বোচ্চ নেতা আরও বলেন, “কখন যুদ্ধ শুরু হবে এবং কখন শেষ করতে হবে তা এখন ফিলিস্তিনি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রতিরোধ সংগঠনগুলোই নির্ধারণ করেন। তবে সংঘাত শেষ হলেও প্রতি মুহূর্তে প্রস্তুতি ও ময়দানে উপস্থিত থাকতে হবে।”

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, “ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি দেয়ার বিষয়টিও মুসলিম বিশ্বকে নিশ্চিত করতে হবে। তেল আবিবকে এটা বুঝিয়ে দিতে হবে যে, ফিলিস্তিনি নিরপরাধ নারী ও শিশুদের হত্যা করে বিনা শাস্তিতে পার পাওয়া যাবে না।”



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা