আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই

আন্তর্জাতিক ডেস্ক | ২০ নভেম্বর ২০২৩, ১৩:০৯

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন হ্যাভিয়ার মিলেই (৫৩)। রোববার নির্বাচনে ৫৬ শতাংশ ভোট পেয়েছেন ডানপন্থী এ রাজনীতিক। তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন অর্থমন্ত্রী সার্জিও মাসা। অবশ্য নির্বাচন পূর্ব জরিপেও একই ধরনের ইঙ্গিত মিলেছিল।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

৯০ শতাংশের বেশি ভোট গণনা শেষে জানা গেছে, হ্যাভিয়ার মিলেই পেয়েছেন ৫৬ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী সার্জিও মাসা পেয়েছেন ৪৪ শতাংশ ভোট। আইন অনুযায়ী, আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৪৫ শতাংশ ভোট পাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অথবা বিজয়ী প্রার্থীকে তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে থাকতে হয়।

দেশজুড়ে তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই রোববার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফলে নির্বাচনি প্রচারণা এবং ফলাফল নির্ধারণেও প্রাধান্য পেয়েছে দেশের অর্থনীতি সুসংহত করার প্রতিশ্রুতি। নিজের জয় স্পষ্ট হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাভিয়ার মিলেই। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা