ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ নভেম্বর ২০২৩, ১৩:২০

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইসরায়েলের ওপর ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েল বাহিনী হামলা চালানোর পরই এমন হুমকি দিলেন তিনি। একই সঙ্গে তিনি এ সমস্যা সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা জানান। খবর সিএনএন'র।

শনিবার (১৮ নভেম্বর) অন্যতম শীর্ষ মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক অপ-এড কলাম বিভাগে বাইডেন লিখেছেন, ‘আমি ইসরায়েলের নেতাদের জোরালোভাবে বলছি, পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা চলছে এবং অবশ্যই তা বন্ধ করতে হবে। যদি তা না হয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নিজস্ব বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি শুরু করতে বাধ্য হবে। সেসব পদক্ষেপের মধ্যে ভিসা নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েল হামলা বন্ধ না করলে ভিসা ওয়েইভার প্রোগ্রাম থেকে তাদের বাদ দেওয়া এবং দেশটির রাজনীতিবিদ ও সামরিক-সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ জারি করার মতো ‘যথেষ্ট সুযোগ’ মার্কিন সরকারের হাতে রয়েছে।

প্রসঙ্গত, ভিসা ওয়েইভার প্রোগ্রাম নামের একটি মার্কিন কর্মসূচির সঙ্গে যুক্ত রয়েছে ইসরায়েল। গত অক্টোবর এই কর্মসূচিতে যোগ দিয়েছে ইসরায়েল। এর ফলে দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চলায় হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি করে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিককে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা