আলজাজিরার সম্প্রচারে বয়স সীমাবদ্ধতা আরোপ ইউটিউবের

সময় ট্রিবিউন | ২০ মে ২০২১, ২০:১২

ছবি: ইন্টারনেট

সংবাদমাধ্যম আলজাজিরার আরবি টেলিভিশন চ্যানেলের ইউটিউবে সরাসরি সম্প্রচারে বয়স সীমাবদ্ধতা আরোপ করেছে ইউটিউব কর্তৃপক্ষ। ফিলিস্তিন ও ইসরাইলে চলমান অস্থির পরিস্থিতির সরাসরি সম্প্রচার করে আসা চ্যানেলটিতে বুধবার ইউটিউবে চ্যানেলটির দর্শকরা এই অবস্থার মুখোমুখি হন।

বুধবার সকালে আলজাজিরা আরবির ইউটিউব পেজে চ্যানেলটির সরাসরি সম্প্রচারকালে এর কনটেন্ট 'যথাযথ না হওয়া' এবং দর্শকের বয়স নিশ্চিত করার বার্তা ভেসে ওঠে।পরে অবশ্য এই বয়স সীমাবদ্ধতার তুলে নিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে টেক জায়ান্ট গুগলের মালিকানাধীন ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব থেকে জানানো হয়, সহিংসতাসহ বিভিন্ন কারণে বয়সের সীমাবদ্ধতা আরোপ করা কনটেন্ট সাধারণত সব দর্শকদের জন্য উপযুক্ত নয়। এই ক্ষেত্রে দর্শককে গুগল একাউন্টে সাইন ইন করে নিতে হয় এবং নিশ্চিত করতে হয়, তার বয়স ১৮ বছর বা তদুর্ধ্ব।

বিবৃতিতে বলা হয়, 'সহিংস কনটেন্ট থাকায় আলজাজিরা আরবির সরাসরি সম্প্রচারে কিছু সময়ের জন্য বয়সের সীমাবদ্ধতা দেয়া হয়েছিল। তবে ওই ধরনের কনটেন্ট আর না থাকার পর তা থেকে বয়সের সীমাবদ্ধতা সরিয়ে নেয়া হয়।'অ্যাকটিভিস্ট ও গণমাধ্যম পেশাজীবীরা এই পদক্ষেপকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ফিলিস্তিন সংকটের মুক্ত ও বিশ্বাসযোগ্য তথ্য প্রবাহে বাধা হিসেবে সমালোচনা করছেন।

এর আগে মে মাসের শুরুতে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে সৃষ্টি অস্থিরতায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফিলিস্তিন সংকট সংশ্লিষ্ট পোস্ট মুছে দেয়া হয় বলে অভিযোগ করেন ব্যবহারকারীরা।

সূত্র : আলজাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা