ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে আগুন, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৩, ২১:৪৫

সংগৃহীত ছবি

ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদে সোমবার এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত নয়জন।

দেশটির পুলিশের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয় নিচতলায়। সেখানে কয়েক ড্রাম কেমিক্যাল রাখা ছিল। এরপর আগুন বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

দেশটির আগুন নির্বাপক দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়াটে হিসেবে থাকতেন। তবে তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বাসিন্দারা তেমন আহত হননি।’

ওই ভবনের মালিক রামেশ ঘটনার পর থেকে পালিয়ে আছেন। নিচতলাকে তিনি তেলের ড্রাম ও ক্যানের গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এনডিটিভি বলছে, উদ্ধার অভিযানের সময় ভবনে আটকে পড়া এক নারী ও শিশুকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে করা বার্তাসংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি মই ব্যবহার করে প্রথম তলা থেকে ওই নারী ও শিশুকে জানালা দিয়ে বের করে আনছেন। এ ছাড়া ভবনের আগুন নেভাতে জলকামান ব্যবহার করছেন দমকলকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২