ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ এমপির পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | ৯ নভেম্বর ২০২৩, ২০:১৯

ফিলিস্তিনে যুদ্ধবিরতির দাবিতে ব্রিটিশ এমপির পদত্যাগ

গাজায় ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন এক ব্রিটিশ এমপি। দেশটিতে দ্রুত মানবিক যুদ্ধবিরতির দাবিতে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। বুধবার (৮ নভেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পদত্যাগ করা ওই এমপির নাম ইমরান হোসেন। তিনি ব্রিটিশ লেবার দলের এমপি ও ব্রিটেনের ছায়া মন্ত্রিসভার নিউ ডিল ফর ওয়ার্কিং পিপল বিষয়ক মন্ত্রী। দলের প্রধান কির স্টারমার যুদ্ধবিরতির দাবি তোলার ব্যাপারে সরকারের ওপর চাপ সৃষ্টির বিষয়টি প্রত্যাখ্যান করার পর তিনি পদত্যাগ করেন। ধারণা করা হচ্ছে, এভাবে পদত্যাগের মাধ্যমে তিনি গাজায় যুদ্ধবিরতির জন্য দলে ওপর চাপ সৃষ্টি করতে চাচ্ছেন।

দলীয়প্রধানকে লেখা চিঠিতে তিনি বলেন, ইসরায়েলি সেনারা গাজায় যে অপরাধ চালাচ্ছে তাতে আপনি সমর্থন দিয়েছেন। অবরুদ্ধ গাজা উপত্যাকার লোকজনকে জিম্মি করে তাদের খাদ্য, পানি, বিদ্যুৎ, ওষুধ ও চিকিৎসা সুবিধায় বাধা দেওয়া আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এমন পরিস্থিতিতেও ইসরায়েলের হামলা অব্যাহত রাখার বিষয়ে আপনার মন্তব্যে আমি বিব্রত।

সংবাদামাধ্যম জানিয়েছে, ব্রিটিশ লেবার দলের প্রধার স্টারমার গাজায় ইসরায়েলের হামলার সমর্থন করেছেন। তিনি সেখানে আগ্রাসন চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। দলীয় প্রধানের এমন ভূমিকার সামলোচনা করেছেন এ ব্রিটিশ এমপি। তিনি গাজা উপত্যকায় যুদ্ধবিরতির পক্ষে সমর্থন দিয়ে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২