বায়ূ দূষণে নাকাল নয়াদিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | ৪ নভেম্বর ২০২৩, ১১:৩৩

বায়ূ দূষণে নাকাল নয়াদিল্লিতে স্কুল বন্ধ ঘোষণা

বায়ূ দূষণে নাকাল ভারতের রাজধানী নয়াদিল্লি। এরইমধ্যে দুই দিনের জন্য সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী দুই সপ্তাহে পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। প্রতি শীতেই দিল্লির বায়ু অন্য সময়ের তুলনায় বেশি দূষিত থাকে।


পরিস্থিতি পর্যবেক্ষণে জরুরি বৈঠক ডেকেছেন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের অন্যতম দিল্লির পরিবেশমন্ত্রী।

সাধারণত ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির বায়ুদূষণের মাত্রা সর্বোচ্চ থাকে। এ সময়টায় দিল্লির পার্শ্ববর্তী রাজ্য পাঞ্জাব ও হরিয়ানায় খড় পোড়ানোর ঘটনা বেড়ে যায় বলে জানিয়েছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি।

বায়ুর নিম্ন গতি ও নানা উৎসব-পার্বণে আতশবাজি ফোটানোর কারণে দূষণের মাত্রা অন্য সময়ের চেয়ে বহুগুণ বেড়ে যায়। এ অবস্থায় বায়ূ দূষণরোধে কড়া পদক্ষেপ নিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

পরিস্থিতির অবনতি দেখে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লির সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।


ট্রাক ও চার চাকার যান বন্ধ করে দেয়ার পাশাপাশি আপাতত সব নির্মাণ কাজ বন্ধের ঘোষণা আসতে পারে যেকোনো সময়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা