অর্ডার দিলেন মাউথওয়াশ, ডেলিভারি পেলেন স্মার্টফোন

সময় ট্রিবিউন | ১৮ মে ২০২১, ১৭:৫৮

ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ের এক ব্যক্তি আমাজনে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। কিন্তু তাকে দেওয়া হয় স্মার্টফোন। গত শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ‘মাউথওয়াশ’ অর্ডার করে ‘স্মার্টফোন’ পাওয়া ব্যক্তির নাম লোকেশ দাগা। তিনি মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল লাগেজ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা।

লোকেশ জানান, যে প্যাকেটটি এসেছে, তার ওপরে তার নাম লেখা রয়েছে। কিন্তু প্যাকেটের ভিতরে থাকা জিনিস তার নয়। তিনি আমাজন ইন্ডিয়াতে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। তার বদলে তাকে দেওয়া হয়েছে স্মার্টফোন।

লোকেশ বলেন, আমাজন ভুল করে তাকে ‘রেডমি নোট ১০’ দিয়েছে। প্রকৃত মালিকের কাছে স্মার্টফোনটি দিতে তিনি নিজেই মেইল করে বিষয়টি আমাজনকে জানিয়েছেন। তবে কোম্পানির রিটার্ন পলিসির কারণে পণ্যটি ফেরত দিতে পারেননি লোকেশ। কারণ, ‘মাউথওয়াশ’ ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য ফেরত নেয় না আমাজন।

লোকেশ এ নিয়ে টুইট করেছেন। তার টুইট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোকেশের টুইটের প্রতিক্রিয়ায় অন্যরা মজার মজার সব মন্তব্য করেছেন। একজন লিখেছেন, তার ফোন দরকার। তাই তাকে এই ফোন দিয়ে দেওয়া হোক। বিনিময়ে তিনি দুটি মাউথওয়াশ দেবেন। আরেকজন লিখেছেন, যিনি স্মার্টফোন অর্ডার করেছেন, তার কী অবস্থা? সম্ভবত তিনি মাউথওয়াশ পেয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা