ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ৬ রণতরি পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৩, ১০:০৭

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধে ৬ রণতরি পাঠাল চীন

এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আরও এক ধাপ বাড়িয়ে দিল চীন। যুক্তরাষ্ট্রের পরপরই এই অঞ্চলে ৬টি রণতরি পাঠাল দেশটি। তবে ঠিক কোন উদ্দেশ্যে হঠাৎ চীনের এ পদক্ষেপ তা এখনো স্পষ্ট নয়। গত ১৪ অক্টোবর চীনা সেনাবাহিনীর এ যুদ্ধজাহাজ মাস্কাট উপকূল ছেড়ে যায়। ১৮ অক্টোবর কুয়েতের শুওয়াইখ বন্দরে নোঙর করে। এখনো সেখানেই আছে।

বিশ্লেষকদের মতে, চলমান গাজা-ইসরাইল সংঘাত শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। এমন উত্তেজনাকর পরিস্তিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে এসব যুদ্ধজাহাজ মোতায়েন করল চীন সরকার। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রণতরিগুলো চীনা নৌবাহিনীর ৪৪তম এসকর্ট টাস্ক ফোর্সটি পিপলস লিবারেশন আর্মি ইস্টার্ন থিয়েটার থেকে এসেছে। যুদ্ধজাহাজগুলোর মধ্যে জিবো, একটি টাইপ ০৫২ডি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এবং ফ্রিগেট জিংঝোও রয়েছে। জাহাজগুলোকে সমন্বিত সরবরাহকারী জাহাজ কিয়ানদাওহুও রয়েছে।

তবে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে উন্নত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পূর্ব ভূমধ্যসাগরে পাঠিয়েছে। আরও একটি শক্তিশারী ডোয়াইট ডি আইজেনহাওয়ার ক্যারিয়ার স্ট্রাইকও এই অঞ্চলে যাওয়ার পথে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা