ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ১৯:২৩

ইসরায়েলি বিমান হামলায় হামাসের নিরাপত্তা প্রধান নিহত

ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় হামাসের জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রধান জিহাদ মহেসিন নিহত হয়েছেন।

হামাস সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম থেকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তার মৃত্যুর তথ্যটি জানানো হয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, গাজা সিটির শেখ রেদওয়ানে জিহাদ মহেসিনকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জিহাদ মহেসিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

এছাড়া হামাসের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারী কমিটি পলিটব্যুরোর একমাত্র নারী সদস্যও ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম।

ফিলিস্তিনের স্থানীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, হামাসের সহ-প্রতিষ্ঠাতা ও নেতা আব্দেল আজিজ আল-রানতিসির বিধবা স্ত্রী ৬৮ বছর বয়সী জামিলা আল-শান্তিকে বিমান হামলা চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। হামাসের সহ-প্রতিষ্ঠাতা আব্দেল আজিজও ২০০৪ সালে এক বিমান হামলায় নিহত হয়েছিলেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই হামলার প্রতিশোধ নিতে সেদিন থেকেই গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমানবাহিনী। তাদের এসব নির্বিচার হামলায় এখন পর্যন্ত সাড়ে তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার বেশিরভাগই বেসামরিক নারী ও শিশু।

ইসরায়েলি বাহিনীর এসব আগ্রাসনের মধ্যে গত মঙ্গলবার গাজার একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ওই এক হামলাতেই একসঙ্গে প্রায় ৫০০ ফিলিস্তিনির মৃত্যু হয়।

হামলার পরপর হামাস দাবি করে, ইসরায়েলি বিমান বাহিনী এ নৃশংস ঘটনা ঘটিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের ছোড়া রকেট লক্ষভ্রষ্ট হয়ে সেখানে পড়েছে



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা