ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | ১৯ অক্টোবর ২০২৩, ১২:৪৫

ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বুধবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বাইডেন তার ওভাল অফিসে রাত ৮টায় এ ভাষণ দেবেন। মার্কিন প্রেসিডেন্টরা জাতীয় গুরুত্বপূর্ণ মুহুর্তে এ অফিস থেকেই জাতির উদ্দেশে ভাষণ দিয়ে থাকেন। যুক্তরাষ্ট্রের এটা একটি ঐতিহ্য।

প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে বলেন, ‘ প্রেসিডেন্ট বাইডেন ইসরাইলের ওপর হামাসের হামলা এবং ইউক্রেনে রাশিয়ার চলমান সহিংস যুদ্ধের বিষয়ে আমাদের প্রতিক্রিয়া নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন।’

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর সংহতি প্রকাশের জন্য ইসরাইল সফর থেকে ফিরে আসার এক দিন পরই তিনি এ ভাষণ দিতে যাচ্ছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২