৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইরান

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২৩, ১২:৩২

সংগৃহীত ছবি

ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। দেশটিতে গতকাল রবিবার ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজি সেন্টার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তান প্রদেশের রামশিরের মোশড়াগেহ শহর দেশটিতে সবশেষ আঘাত হানা এ ভূমিকম্পে কেন্দ্রস্থল ছিল। এর গভীরতা ছিল ১৩ কিলোমিটার। প্রতিবেশী আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানার কয়েক ঘণ্টা পরেই ইরানে এ কম্পন অনুভূত হয়। ইরানে ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া যায়নি।

তবে, গত এক সপ্তাহে আফগানিস্তানে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এক সপ্তাহ আগে আফগানিস্তানে প্রথম আঘাত হানা ভূমিকম্পে নিহত হয়েছে অন্তত দুইহাজার মানুষ। আহত হয়েছে অনেকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা