দুই ইয়েমেনির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: | ২৫ জুন ২০২৩, ০৬:১৮

সংগৃহীত ছবি

সন্ত্রাসী গোষ্ঠীতে যোগ দেওয়ার জন্য দুই ইয়েমেনিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। শনিবার (২৪ জুন) সরকারি সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করে জানায়, শনিবার রিয়াদে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এসপিএ বলেছে, ‘সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান, সমর্থন ও আনুগত্যের প্রতিশ্রুতি দেওয়ায়’ আব্দুর রহমান ফারেস আমের আল-মারি ও মোহাম্মদ সালাহ ওমর আল-মারিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আব্দুর রহমান ‘সৌদিতে অভিযান চালানোর ও নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করার জন্য একটি সন্ত্রাসী সত্তা প্রতিষ্ঠা করেছিলেন’।

তিনি মেশিনগান ও বিস্ফোরক বেল্ট বহন, নিরাপত্তার অভিযোগে ওয়ান্টেড লোকদের আশ্রয় দেওয়া এবং সন্ত্রাসবাদে অর্থায়নের জন্যও দোষী সাব্যস্ত হয়েছেন। অন্যদিকে সালাহ ওমরকে সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদানের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।

তথ্যসূত্র: আল অ্যারাবিয়া



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা