দ্বিতীয় দেশ হিসেবে মঙ্গলে রোভার নামালো চীন

সময় ট্রিবিউন | ১৫ মে ২০২১, ২১:৫৯

ছবি: ইন্টারনেট

আমেরিকার পর লাল গ্রহ মঙ্গলে এবার রোভার নামাল চীনও। বিশ্বে দ্বিতীয় দেশ হিসাবে মঙ্গলের বুকে পা ছোঁয়াল চীন।

বাংলাদেশ সময় শনিবার ভোর ৫টা ১১ মিনিটে মঙ্গলে নামে চীনা মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)-র পাঠানো রোভার ঝুরং। রোভারটিকে সঙ্গে নিয়ে যে চীনা অরবিটারটি গত জুলাইয়ে পাড়ি জমিয়েছিল মহাকাশে তার নাম তিয়ানওয়েন-১। চীনা ভাষায় তিয়ানওয়েন শব্দের অর্থ ‘স্বর্গীয় প্রশ্নগুলি’। গত ১৮ ফেব্রুয়ারী মঙ্গলে নেমেছিল নাসার পাঠানো রোভার পারসিভেরান্স।

তবে লাল গ্রহের ঠিক কোন জায়গায় অবতরণ করেছে তিয়ানওয়েন-১, চীনা মহাকাশ গবেষণা সংস্থার তরফ থেকে এখনও তা সরকারি ভাবে জানানো হয়নি। গত বছরের জুলাইয়ে লং মার্চ রকেটে চাপিয়ে রোভারটিকে পাঠানো হয়েছিল মহাকাশে।

এই রোভারের সঙ্গে পাঠানো হয় একটি অরবিটার এবং একটি ল্যান্ডারও। অরবিটারটি তার ভিতরে থাকা ল্যান্ডার ও রোভার সঙ্গে নিয়ে লাল গ্রহের কক্ষপথে ঢোকে এ বছরের ফেব্রুয়ারীতে। তারপর ৩ মাস ধরে সেটি প্রদক্ষিণ করে মঙ্গলের বিভিন্ন কক্ষপথে। শুক্রবার প্রায় শেষ রাতে অরবিটার থেকে বিচ্ছিন্ন হয়ে রোভারকে পেটে পুরে মঙ্গলের বুকে নামতে শুরু করে ল্যান্ডারটি। মঙ্গলের মাটিতে পা ছোঁয়ানোর পর ল্যান্ডার থেকে বেরিয়ে আসে রোভারটি।

চীনা মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, পৃথিবীর ৯৩ দিনের মেয়াদে সময় ধরে লাল গ্রহে বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ ও গবেষণা চালাবে ঝুরং।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা