রাশিয়ায় তেল পাইপলাইনের ভবনে ড্রোন হামলা

সময় ট্রিবিউন ডেস্ক | ২৭ মে ২০২৩, ২৩:২৭

সংগৃহীত
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পসকভ অঞ্চলের একটি তেল পাইপলাইনের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে। 
 
আজ শনিবার (২৭ মে) আঞ্চলিক গভর্নর মিখাইল ভেদেরনিকভ জানিয়েছেন, দুটি ড্রোনের আঘাতে ওই ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 
 
গভর্নর মিখাইল ভেদেরনিকভ বলেছেন, শনিবার সকালের দিকে নেভেলস্কি জেলার লিটভিনোভোর কাছে তেল পাইপলাইনের প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর কিছুক্ষণ পর তিনি বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মনুষ্যবিহীন যানের হামলায় ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে।
 
তবে এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
 
দেশটির গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্ট রুশ টেলিগ্রাম চ্যানেল বাজার অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, পসকভের ট্রান্সনেফ্ট তেল স্টেশনকে লক্ষ্য করে ড্রোন হামলা হয়েছে। বেলারুশের সীমান্ত থেকে প্রায় ১০ দূরের লিটভিনোভোর গ্রামে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে।
 
গত কয়েক সপ্তাহে রাশিয়ায় ড্রোন হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। সাধারণত ইউক্রেন সীমান্ত লাগোয়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলে এই হামলার ঘটনা ঘটেছে।
 
এর আগে, শুক্রবারও রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ক্রাসনোদারের কেন্দ্রস্থলের বিভিন্ন ভবনকে লক্ষ্য করে দুটি ড্রোন হামলা হয়। এতে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
 
ক্রেমলিনসহ দেশের বিভিন্ন স্থানে ক্রমবর্ধমান এসব হামলা ও নাশকতার সাথে কিয়েভ এবং তার পশ্চিমা সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছে মস্কো। তবে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইউক্রেন। খবর-এএফপি, রয়টার্স।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা