মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ মে ২০২৩, ২৩:২১

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় ১২৬ জন অভিবাসী নির্মাণ শ্রমিককে গ্রেফতার করেছে দেশটির আইনপ্রয়োগকারী সংস্থা। তাদের মধ্যে বাংলাদেশি অভিবাসী শ্রমিক রয়েছেন ১১৮ জন। বৈধ নথিপত্র না থাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

গতকাল ২৬ মে কুয়ালালামপুরের ফেডারেল টেরিটরি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সংস্থা দেওয়ান বান্দারায়া কুয়ালালামপুর (ডিবিকেএল) শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে, মিয়ানমারের ২৩, ইন্দোনেশিয়ার ১১ এবং পাকিস্তানের ১০ নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারা এলাকার একটি নির্মাণ স্থাপনায় অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দেশটির ওই বিদেশি অভিবাসী শ্রমিকদের গ্রেফতার করা হয়। দেশটির আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানের সময় অভিবাসীরা গ্রেফতার হয়েছেন।

ডিবিকেএলের পরিচালিত ওই অভিযানে রয়্যাল মালয়েশীয় পুলিশ, নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড, ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগ, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অংশ নেয়।

ডিবিকেএল বলেছে, কুয়ালালামপুরজুড়ে অবৈধ অভিবাসীদের গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২