মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক | ২১ মে ২০২৩, ২১:১৭

ছবিঃ সংগৃহীত

মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০ জন প্রতিযোগী রয়েছে।

স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী মেক্সিকোর উত্তরাঞ্চলীয় বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের শহর এনসেনাডাতে এ ঘটনা ঘটে। এতে আরও আহত হয়েছে অন্তত ৯ জন।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রতিযোগীরা একটি মোটর রেসিং প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য একটি হাইওয়ের পাশে গাড়ি পার্ক করে যখন দাঁড়িয়ে ছিলেন, তখন পিকআপ ট্রাকে আসা বন্দুকধারীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়।

বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করতে এবং হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করতে একটি 'বিশেষ তদন্ত দল' গঠন করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা