আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত; নিহত ৫

সময় ট্রিবিউন | ৩০ মার্চ ২০২১, ২০:৫৫

ছবিঃ ইন্টারনেট

যুক্তরাষ্ট্রের আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তিসহ পাঁচ জন নিহত হয়েছে।
নিহতদের মধ্যে চেক রিপাবলিকের ধনকুবের পেতার কেলনার (৫৬) চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিনিয়োগ গোষ্ঠী পিপিএফের প্রতিষ্ঠাতা তিনি।

শনিবার তাদের বহনকারী হেলিকপ্টারটি কিনিক হিমবাহের কাছে বিধ্বস্ত হয় বলে আলাস্কা রাজ্য ট্রুপার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। পেতার এর সঙ্গে থাকা চেক রিপাবলিক থেকে আসা আরেক অতিথি, তারা যেখানে উঠেছিলেন সেই টডরিলো মাউন্টেন লজের দুই জন গাইড ও হেলিকপ্টারটির পাইলট নিহত হয়েছেন বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে।

এ ঘটনায় প্রাণে রক্ষা পাওয়া আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ফোবর্সের হিসাবে ১৭ দশমিক পাঁচ বিলিয়ন ডলার মূল্যমানের সম্পদের মালিক কেলনার টডরিলো লজের ভাড়া করা এয়ারবাস এএস৩৫০ বিথ্রি হেলিকপ্টারটিতে করে স্কি করতে যাচ্ছিলেন বলে রোববার লজ কর্তৃপক্ষ জানিয়েছে। টডরিলো লজের একজন মুখপাত্র জানিয়েছেন, কেলনার ২০১২ সাল থেকে প্রায়ই তাদের এখানে আসতেন।

কমিউনিস্ট অধ্যায় শেষ হওয়ার পর কেলনার চেক রিপাবলিকের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। ফোবর্সের ২০২০ সালের বিশ্বের সর্বোচ্চ ধনী ব্যক্তির তালিকায় তিনি মিডিয়া মোগল রুপার্ট মারডক ও তার পরিবারের সঙ্গে যৌথভাবে ৬৮তম স্থানে ছিলেন।

এক বিবৃতিতে স্ত্রী ও চার সন্তান রেখে যাওয়া কেলনারের মৃত্যুতে ‘গভীর শোক’ প্রকাশ করেছে পিপিএফ। এই গোষ্ঠীটির ৯৮ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব