৯২ বছর বয়সে বিয়ের পিঁড়িতে মিডিয়া মুঘল

আন্তর্জাতিক ডেস্ক: | ২১ মার্চ ২০২৩, ১৮:১৩

সংগৃহীত ছবি

৯২ বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মিডিয়া মুঘল বলে খ্যাত রুপার্ট মারডক। সম্প্রতি তার সঙ্গী লেসলি স্মিথের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন তিনি।

মারডক নিউইয়র্ক পোস্টকে বলেছিলেন, ‘আমি প্রেমে পড়তে ভয় পেতাম, তবে জানতাম, এটিই শেষবার। আরও ভালো কিছু হতে যাচ্ছে। আমি খুব খুশি।’

গত সেপ্টেম্বর মাসে ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে ৬৬ বছর বয়সী মিসেস স্মিথের সঙ্গে দেখা হয় মারডকের। সে বছরই চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে মারডকের বিচ্ছেদ হয়। পরে তিনি সেন্ট প্যাট্রিক দিবসে মিসেস স্মিথকে বিয়ের প্রস্তাব দেন।

মিসেস স্মিথের প্রয়াত স্বামী ছিলেন চেস্টার স্মিথ। যিনি একজন গায়ক এবং রেডিও-টিভি এক্সিকিউটিভ।

নিউইয়র্ক পোস্টকে চেস্টার স্মিথ বলেন, 'আমাদের দুজনের জন্যই এটা ঈশ্বরের উপহার। গত সেপ্টেম্বরে আমাদের দেখা হয়েছিল। আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো, আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন... আমার ও রুপার্টের একই ধরনের বিশ্বাস রয়েছে।'

গ্রীষ্মের শেষে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এ দম্পতি ক্যালিফোর্নিয়া, মন্টানা, নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যে সময় কাটাবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা