গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৫৭

আন্তর্জাতিক ডেস্ক: | ৪ মার্চ ২০২৩, ০৪:২৭

ছবি: সংগৃহীত

গ্রিসে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৭ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (৩ মার্চ) আর্ন্তজাতিক সংবাদমাধ্যম বিবিসি ও আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ ও তদন্তের দায়িত্বে থাকা ইলেনি জাগেলিদু বলেছেন, নিহতদের পরিচয় শনাক্তে তাদের সবার ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশেরই বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে বুধবার পদত্যাগ করেন গ্রিসের পরিবহনমন্ত্রী কোস্টাস কারামানলিস।

তিনি বলেছেন, এ যন্ত্রণা ভাষায় প্রকাশ করার মতো না। এমন দুঃখজনক ঘটনার পরে চেয়ার আকড়ে ধরে কাজ চালিয়ে যাওয়া সম্ভব না। আমি মনে করি, আমার এই পদত্যাগ দেশের গণতন্ত্রের জন্য দরকার। যাতে নাগরিকরা রাজনৈতিক ব্যবস্থাকে বিশ্বাস করেন। দুর্ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ পদত্যাগ করা আমার কর্তব্য। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেনা জানাই।

প্রসঙ্গত, গত মঙ্গলবার গ্রিসের লরিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। যাত্রীবাহী ট্রেনটিতে প্রায় ৩৫০ জন ছিল যাত্রী ছিলেন। দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৬৬ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা