ভূমিকম্পের ২৩ দিন পর জীবিত কুকুর উদ্ধার

সময় ট্রিবিউন ডেস্ক | ৩ মার্চ ২০২৩, ০৬:২৪

সংগৃহীত
তুরস্কে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার মারাত্মক ভূমিকম্পের পেরিয়ে গেছে ২৩ দিন। ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের বেশ কিছু অঞ্চল। এরপরও দেশটির হাতায় প্রদেশের আনতাকিয়া জেলার একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে এবার একটি কুকুরকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। 
 
স্থানীয় গণমাধ্যম আজ বৃহস্পতিবার (০২ মার্চ) এ তথ্য জানিয়েছে। মধ্য তুরস্কে স্থানীয় পৌরসভার কর্মীরা বুধবার উদ্ধার করা আলেক্স নামের কুকুরটিকে উদ্ধার করে এবং আন্তাক্যা শহরের প্রাণি সুরক্ষা সংস্থা হায়তাপের কাছে পৌঁছে দেয়।  
 
বার্তা সংস্থা ডিএইচএ’র একটি ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা দুটি বড় কংক্রিটের স্ল্যাবের মধ্যে গিয়ে আটকে পড়া কুকুরটিকে ডাকছেন। ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষের একটি ছোট গর্তের মধ্যে কুকুরটি বসে ছিল। এরপরই তারা কুকুরটিকে উদ্ধার করে। পরে কুকুরটিকে পানি পান করতে দেয়া হয়।
 
এ ঘটনাকে ‘অলৌকিক’ অভিহিত করে এক উদ্ধারকারী বলেন, জীবিত প্রাণী প্রত্যেকেই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সে মানুষ হোক বা অন্যকোনো প্রাণী হোক।
 
এর আগে ভূমিকম্পের ২১ দিন পর একটি ঘোড়া জীবিত উদ্ধার করা হয়। ভূমিকম্পের তিন সপ্তাহ পর গত সোমবার দেশটির আদিয়ামান প্রদেশের একটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপ থেকে ঘোড়াটিকে বের করে আনেন উদ্ধারকর্মীরা।
 
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ার সীমান্ত অঞ্চলে পরপর দুটি বড় ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭.৮ ও ৭.৬। স্মরণকালের ভয়াবহ এ ভূমিকম্পে হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫০ হাজারের বেশি মানুষের। 
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা