ইউক্রেনে ৮ হাজার বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক | ২২ ফেব্রুয়ারী ২০২৩, ১০:১৯

ছবি-সংগৃহীত
গত বছর ২৪ ফেব্রুয়ারী রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে দেশটির ৮ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর)।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১ বছর ধরে চলা এই যুদ্ধে ২০ হাজারেরও বেশি মানুষ হতাহত হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৬ জন নিহত এবং আরও ১৩ হাজার ২৮৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে।আর নিহতদের মধ্যে প্রায় ৯০ শতাংশেই মৃত্যু হয়েছে বিস্ফোরকের আঘাতে।

ইউক্রেনে জাতিসংঘের মানবাধিকার মিশন বলেছে, তারা বিশ্বাস করে হতাহতের প্রকৃত সংখ্যা সরকারী হিসাবের চেয়ে অনেক বেশি। কারণ এখনোও অনেক হতাহতের ঘটনা নিশ্চিতকরণের কাজ চলছে।

এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, এই পরিসংখ্যান রাশিয়ার সশস্ত্র হামলা শুরু হওয়ার পর থেকে জনগণের ক্ষতি ও দুর্ভোগ প্রকাশ করে।

তিনি বলেন, রাশিয়া ভয়াবহ হামলার ফলে শীতের মাসগুলোতেও ইউক্রেনজুড়ে বিদ্যুৎ এবং খাবার পানির অভাব দেখা দিয়েছে। প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। এছাড়াও প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ তাদের বাড়ি থেকে বাস্তুচ্যুত হয়েছে বলে দাবি করেছেন তুর্ক।
 
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা