ইসরাইলের নির্যাতনের ছবি মুছে ফেলছে ফেসবুক

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ২১:১৮

ছবি: ইন্টারনেট

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম পক্ষপাতদুষ্টু এবং বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনিরা। নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলা ও নির্যাতনের ছবি পোস্ট দেওয়ার পর এগুলো মুছে ফেলছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। খবর আরব নিউজের।

শুধু তাই নয়, ফিলিস্তিনিদের সতর্ক করা হচ্ছে— তারা যেন এ ধরনের পোস্ট আর না দেন।গত এক সপ্তাহ ধরে জেরুজালেমের শেখ জারাহ এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে একটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পাঁয়তারা করছে।

১৯৪৮ সাল থেকে ওই এলাকায় বসবাসকারী ২৮টি পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের সময় তাদের ওপর ইহুদি বসতকারীদের সঙ্গে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনিদের ওপর নির্মম নির্যাতন চালায়।নারী ও শিশুদের রাতের আঁধারে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে দিচ্ছে এবং পুরুষ সদস্যদের বিনাকারণে আটক করে নিয়ে যাচ্ছে।

ইহুদিদের এসব বর্বোচিত ও নৃশংস হামলার ছবি নির্যাতিত ফিলিস্তিনিরা ফেসবুক ও ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ার পরই তা মুছে ফেলা হচ্ছে।হাজার হাজার ফিলিস্তিনি ওই সামাজিক যোগাযোগমাধ্যমের বিরুদ্ধে ইহুদিদের পৃষ্ঠপোষকতা এবং ফিলিস্তিনিদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ আনেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২