তুরস্ক-সিরিয়া ভূমিকম্প : নিহত ১৬ হাজার

আন্তর্জাতিক ডেস্ক | ১০ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৮

ছবিঃ সংগৃহীত

তুরস্ক ও সিরিয়ায় সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে দুই দেশে নিহত ব্যক্তির সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। তুরস্কে নিহত ১২ হাজার ৮৭৩। সিরিয়ায় ৩ হাজার ১৬২ জন।উভয় দেশে ধ্বংসস্তূপের নিচে এখনো বহুসংখ্যক মানুষ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ভূমিকম্পের তিন দিন পেরিয়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।

তিন দিন হয়ে যাওয়ায় ধ্বংসস্তুপের নিচ থেকে আর কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছেনা। ধারণা করা হচ্ছে, আর কেউ হয়ত জীবিত নেই।

এদিকে ভূমিকম্পের পর উদ্ধারকাজসহ অন্যান্য সরকারি পদক্ষেপে ঘাটতির কথা স্বীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর তুর্কি সরকারের পদক্ষেপ নিয়ে দেশে বিদেশে সমালোচনা হচ্ছে। এই সমালোচনার মুখে গতকাল বুধবার সরকারি পদক্ষেপে কিছু ঘাটতি থাকার কথা এরদোয়ান স্বীকার করে নেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা