পাকিস্তানকে ক্ষমা চাইতে বলল বাংলাদেশ; নিরুত্তর ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময় ট্রিবিউন | ৬ ফেব্রুয়ারী ২০২৩, ০৭:১৩

ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শনিবার (৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এসময় তিনি একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার জন্য পাকিস্তানকে আবারও প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন। তবে মোমেন জানিয়েছেন, তাঁর এই প্রস্তাবে নিরুত্তর ছিলেন হিনা রাব্বানি।

আজ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পাকিস্তান আমাদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে চায়। তারা এফওসি করতে চায়। আমি বলেছি, আপনারা এন্টিড্যাম্পিং দিয়ে রাখছেন। তিনি বলেছেন এটা একটা ভালো পয়েন্ট। আমার কাছে পজিটিভ মনে হয়েছে। শুধু বাংলাদেশের সঙ্গে নয়, সারা ভারতবর্ষের সঙ্গেই তারা (পাকিস্তান) সম্পর্ক বাড়াতে চায়।

তিনি আরো বলেন, পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমাকে বলেছেন, আমাদের সঙ্গে তারা সম্পর্ক বাড়াতে চান। আমরা বলেছি, আপনারা যে গণহত্যা করেছেন ১৯৭১ সালে তার জন্য পাবলিকলি ক্ষমা চান। তবে তিনি বিষয়টি এড়িয়ে গেছেন। কোনো উত্তর দেননি। তিনি বলেছেন, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। আমিও বলেছি, আমাদের এখানেও সীমাবদ্ধতা আছে।

উল্লেখ্য, শ্রীলঙ্কার ৭৫তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী ৩ ও ৪ ফেব্রুয়ারি কলম্বো সফর করেন। ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে গত শনিবার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিনা রাব্বানি খা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
জনপ্রিয় খবর