নেপালে বিমান বিধ্বস্ত; এখন পর্যন্ত ৪০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | ১৬ জানুয়ারী ২০২৩, ০২:০৪

ছবিঃ সংগৃহীত

নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকালে বিমানটি পোখারার কাসকি জেলায় বিধ্বস্ত হয়। ইয়েতি এয়ারলাইনসের এটিআর ৭২ মডেলের এ বিমানটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দর থেকে দেড় কিলোমিটার দূরে সেতি নদীর ধারে বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে প্রায় ২০০ নেপালি সেনা সদস্য উদ্ধার কাজ চালাচ্ছে। বিমানটিতে ৭২ জন আরোহীর মধ্যে কমপক্ষে ১৫ জন অন্য দেশের নাগরিক এবং ৪ জন ক্রু ছিলেন।

কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে প্রাথমিকভাবে সে বিষয়ে এখন পর্যন্ত কোন সুস্পষ্ট তথ্য জানা যায়নি। ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। ‍দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। আরোহীদের কেউ বেঁচে আছে কিনা জানা যায়নি।

তবে দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল তার মন্ত্রিসভার জরুরি বৈঠক ডেকেছেন এবং রাষ্ট্রীয় সংস্থাগুলিকে উদ্ধার অভিযানে কাজ করার আহ্বান জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা