ইউক্রেনের চার অঞ্চল দখল করে নিল রাশিয়া

সময় ট্রিবিউন | ৩০ সেপ্টেম্বর ২০২২, ২০:৩৬

সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেৎস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরোজজিয়া ও খেরসনে গণভোট করেছে রাশিয়া। রুশপন্থিদের দখলে থাকা ওই চার অঞ্চলে ৫ দিন ধরে চলা গণভোট শেষ হয় গত মঙ্গলবার। 

গণভোটের ফলে ৮৭ শতাংশ থেকে ৯৯ দশমিক ২ শতাংশ রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রশ্নে 'হ্যাঁ' বলেছে বলে জানানো হয়। এ ফলাফলের পর এখন অঞ্চলগুলোকে আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করে নেয়ার আয়োজন করছে রাশিয়া।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ওই চার অঞ্চল রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চার অঞ্চল আনুষ্ঠানিকভাবে রাশিয়ার সঙ্গে জুড়ে নেয়ার ঘোষণা দেবেন। ক্রেমলিনে তার এ উপলক্ষে ভাষণ দেয়ার কথা রয়েছে।

এ অনুষ্ঠান উপলক্ষে মস্কোর রেড স্কয়ারে সন্ধ্যায় আয়োজন করা হয়েছে কনসার্টের। এ উপলক্ষে নথিপত্র সইয়ের একটি অনুষ্ঠানও করবেন পুতিন। রাশিয়ার পার্লামেন্টের দুই কক্ষই আগামী সপ্তাহে এই চুক্তিগুলো আনুষ্ঠানিকভাবে অনুমোদন করবে।

তবে রাশিয়ার ক্রিমিয়া দখল আন্তর্জাতিক সম্প্রদায় যেমন মেনে নেয়নি, এবারও মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। জাতিসংঘ মহাসচিব বলেছেন এর কোনো বৈধতা নেই। এটি ইউক্রেন যুদ্ধকে বিপজ্জনকভাবে তীব্রতর করবে বলেও মন্তব্য করেন তিনি। আর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনের চার অঞ্চল যুক্ত করাকে কখনোই স্বীকৃতি দেবে না।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা