জাপানি উপকূলরক্ষীদের চীনা জাহাজ লক্ষ্য করে গুলি

সময় ট্রিবিউন | ১১ মে ২০২১, ০১:১২

ছবি: ইন্টারনেট

জাপানের উপকূলরক্ষী বাহিনী তাদের অর্থনৈতিক অঞ্চলের কাছে একটি চীনা গবেষণা জাহাজকে লক্ষ্য করে গুলি ছুড়েছে। জাপানের একটি গণমাধ্যম এ খবর দিয়েছে।

সোমবার ইওমিউরি সংবাদপত্র জানিয়েছে, জাপান সরকার একই দিনে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বেইজিংয়ের কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

সংবাদপত্রটি জানিয়েছে, জাপানের অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ঢুকে পড়ে একটি চীনা গবেষণা জাহাজ।উপকূলরক্ষী বাহিনী মনে করে, সেখানে গবেষণা কার্যক্রম চালানোর জন্য ওই জাহাজের কোনো অনুমতি ছিল না।

চীনা জাহাজটি থেকে সমুদ্রে তারের মতো একটি বস্তু প্রসারিত ছিল, যার ফলে উপকূলরক্ষী বাহিনী বিশ্বাস করে যে এটি গবেষণা পরিচালনা করছে।ইউমিউরির প্রতিবেদন অনুযায়ী, দুপুরের দিকে চীনা জাহাজটি টহলদারি নৌকার কার্যক্রম বন্ধ করে এগিয়ে যাওয়ার আদেশ মেনে নেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জুলাই মাসের পর এটি ছিল চীনা সামুদ্রিক গবেষণা জাহাজের প্রথম অভিযান।

জাপানে গোল্ডেন উইকের ছুটির কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপকূলরক্ষী বাহিনীর কর্মকর্তাদের ফোন করে মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: দ্য সিঙ্গাপুর পোস্ট



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা