খুদে নিষেধাজ্ঞা, চাল রপ্তানিতে বিধিনিষেধ জারি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক | ১০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৯

সংগৃহীত

বিশ্বের বৃহত্তম চাল উৎপাদন ও রপ্তানিকারী দেশ ভারত ভাঙা চাল (খুদ) রপ্তানিতে নিষেধাজ্ঞা ও চাল রপ্তানিতে বিধিনিষেধ জারি করেছে। দেশটির কেন্দ্রীয় সরকারের ভোক্তা অধিকার ও খাদ্যবণ্টন বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সুধাংশু পাণ্ডে বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সুধাংশু পাণ্ডে জানান, সরকারের নতুন আদেশে ভাঙা চাল (খুদ) রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধি করা হয়েছে। আর অন্যান্য সব ধরনের চাল রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।

ধানচাষ সবচেয়ে বেশি হয়— এমন চারটি রাজ্যে যথেষ্ট বৃষ্টিপাত না হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবার চালের উৎপাদন বেশ কম হয়েছে বলে উল্লেখ করেন। এ কারণে অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতেই এই বিধিনিষেধ জারি করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

জেষ্ঠ্য সচিব আরো জানান, আন্তর্জাতিক বাজারে চাহিদা থাকায় লাগামহীন ভাবে বাড়ছে খুদের রপ্তানি। ২০২২ সালের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ২১ লাখ ৩০ হাজার টন খুদ রপ্তানি করেছে ভারত। গত বছর এপ্রিল-আগস্টে রপ্তানি করা হয়েছিল ১৫ লাখ ৮০ হাজার টন খুদ। শতকরা হিসেবে এক বছরে রপ্তানিবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে ৩৮ শতাংশ।

ভারতের রপ্তানিকারকদের সূত্রে জানা গেছে, অভ্যন্তরীন বাজারে ভূট্টার দাম বেড়ে যাওয়ায় পোলট্রিফিডে  ভুট্টার পরিবর্তে হিসেবে খুদ ব্যবহার করছেন চীনা ব্যবসায়ীরা। আর চালের তুলনায় খুদের দাম কম থাকায় আফ্রিকার বিভিন্ন দরিদ্র দেশ খাদ্যের চাহিদা মেটাতে ভারত থেকে খুদের আমদানি বাড়িয়ে দিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা