ভারতে করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪১৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | ৮ মে ২০২১, ২০:০২

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাসে ওয়ার্ল্ডো মিটারের শনিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।সংক্রমণও রয়েছে চার লাখের ওপর।

একই সময়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৪ লাখ ১ হাজার ৩২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনে।

করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। আর মৃত্যুতে দেশটির অবস্থান তৃতীয়। তবে চার লাখের বেশি দৈনিক সংক্রমণের নজির কেবল ভারতেই রয়েছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ সংক্রমণে কার্যত ভেঙে পড়েছে ভারতে চিকিৎসা ব্যবস্থা। বড় আঘাত এসেছে স্বাস্থ্যকর্মীদের ওপর।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় ৮৬৪ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে গত বছর ৭৩৬ জন মারা গেছেন। চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা