জয়ী সমর্থকদের রসগোল্লার হাঁড়ি নিয়ে গেল পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | ৭ মে ২০২১, ১৮:৫৬

ছবি: ইন্টারনেট

পঞ্চায়েত নির্বাচন শেষ। ভোটে জয়ী হয়ে সমর্থকদের মাঝে রসগোল্লা বিতরণ করছিলেন এক প্রার্থী। কিন্তু বেরসিক পুলিশের সেটা আর সহ্য হলো না। জব্দ করে নিয়ে পুরো ২০ কেজি রসগোল্লার হাঁড়ি। সেই সাথে আটক করেছে দুজনকে। এছাড়া বিধিনিষেধ ভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে ফৌজদারি আইনে অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের হাপুড় শহরের।

এনডিটিভির প্রতিবেদনে বৃহস্পতিবার (৬ মে) বলা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম ও পদুচেরিতে বিধানসভার পাশাপাশি উত্তর প্রদেশে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যগুলোর নির্বাচনের আগেই দেশটিতে করোনার সংক্রমণ রেকর্ড পরিমাণ বেড়েছে। জারি করা হয়েছে কঠোর বিধিনিষেধ। এমনকি ভোটের ফলের পর রাজ্য সরকারগুলোকে বিজয় মিছিল রোধে কঠোর হতে বলেছে ভারতের নির্বাচন কমিশন।

এরপর কমিশনের নিষেধ উপেক্ষা করে উত্তর প্রদেশের পঞ্চায়েত নির্বাচনে এক বিজয়ী প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে মিষ্টি বিতরণে নেমেছিলেন দুজন। সঙ্গে সঙ্গে ওই দুজনকে আটক করে পুলিশ। জব্দ করে ২০ কেজি রসগোল্লা।

পুলিশের পক্ষ থেকে টুইটারে জানানো হয়েছে, নিষেধ উপেক্ষা করে আটক হওয়া দুজন গণজমায়েত করেছেন। সেখানে জমায়েত হওয়া মানুষের মধ্যে রসগোল্লা বিলি করছিলেন তারা। আটকের পর তাদের বিরুদ্ধে করোনাকালীন বিধিনিষেধ উপেক্ষা ও ফৌজদারি আইনের ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা