একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

সময় ট্রিবিউন | ৬ মে ২০২১, ০২:৫৪

ছবি: ইন্টারনেট

একসঙ্গে ৯ সন্তান প্রসব করেছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫) নামে এক নারী।মালির চিকিৎসকরা বলেছিলেন, ওই নারী ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।তবে, শেষ পর্যন্ত মোট ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশটির একজন নারী একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন।তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।বুধবার (৫ মে) এ খবর দিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান।

জানা গেছে হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন। মরক্কো এবং মালিতে আল্ট্রাসনোগ্রাফি করে অন্তত সেটাই জানিয়েছিলেন চিকিৎসকরা।

ওই সময় গর্ভে থাকা দুই জন শিশুকে আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায়নি। তবে, গত এপ্রিলে সিজারের মাধ্যমে ৯ শিশুকে পেট থেকে বের করে নিয়ে আসেন চিকিৎসকরা।

চলতি বছরের মার্চে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন, সিসের বিশেষ যত্ন নেওয়া দরকার। ওই সময়ই তাকে মালি থেকে মরক্কোতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে মরক্কোতেই ৫ মেয়ে ও ৪ ছেলের জন্ম দিয়েছেন সিসে।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবি বার্তা সংস্থা এএফপিকে বলেন, মা ও শিশুরা সুস্থ আছে। অন্যদিকে মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তার দেশে যেকোনো নারী একসঙ্গে এত সংখ্যক শিশুর জন্ম হয়েছে, এ ব্যাপারে তাদের জানা ছিল না।

যদিও সিসে এবং তার সন্তানের স্বাস্থ্য নিয়ে চিকিৎসকরা উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ, এ ধরনের ঘটনায় কিছু শিশু টিকে থাকার লড়াইয়ে অনেক সময় হেরে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা