যুদ্ধ ঘোষণা করলেন ইমরান খান!

সময় ট্রিবিউন | ১৪ জুলাই ২০২২, ২২:২৬

সংগৃহীত

পাঞ্জাবে আসন্ন উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ‘যুদ্ধ’ হবে নওয়াজ শরীফ পরিবারের বিরুদ্ধে। বুধবার তিনি জাং-এ এক সমাবেশে এ কথা বলেছেন। তিনি বলেন, আমার যুদ্ধ হবে শরীফ পরিবার, দলের ভিন্ন মতাবলম্বী সদস্য ও পাকিস্তানের নির্বাচন কমিশনের বিরুদ্ধে।

আগামী ১৭ই জুলাই পাঞ্জাবে উপনির্বাচন। এ নিয়ে প্রচারণা চালাচ্ছেন ইমরান খান। তার অভিযোগ পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হামজা শেহবাজের সঙ্গে সাক্ষাত করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজা। ১৭ই জুলাই মানে আগামী রোববারের নির্বাচন নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচন পাকিস্তানের ভবিষ্যত কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে। তিনি আরও বলেন, লুটেরা এবং যুক্তরাষ্ট্রের দাসদের থেকে দেশকে রক্ষা করতে হলে বিজয়ী হতেই হবে পিটিআইকে। ইমরান খান বলেন, নির্বাচনে জালিয়াতি বন্ধ করতে এবং নির্বাচনকে নিরাপদ করার কথা ভাবছে তার পার্টি। অন্যদিকে নারীদের ভোট কেন্দ্রগুলোতে এজেন্টদেরকে ঘুষ দিচ্ছে পিএমএলএন। 

তিনি আরও বলেন, নির্বাচনকে স্বচ্ছ করার জন্য তার দল ইভিএম মেশিনে ভোট নেয়ার চেষ্টা করেছে।

কিন্তু তা বাস্তবায়ন করা যায়নি। এর একদিন আগে ইমরান খান বলেন, বর্তমান জোট সরকার মুদ্রাস্ফীতি কমানোর জন্য ক্ষমতায় আসেনি। তারা শুধু ক্ষমতায় এসেছে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা আছে তা বাতিল করতে। এই নির্বাচনকে তিনি বাস্তব স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করেছেন । তিনি এই নির্বাচনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে জাতির উপর চাপিয়ে দেয়া চোরদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা