করোনায় মৃত সন্তানকে হাসপাতালে রেখে পালালেন বাবা-মা

সময় ট্রিবিউন ডেস্ক: | ৫ মে ২০২১, ০৪:৫০

ছবি: ইন্টারনেট

দু-মাসের সন্তানের মরদেহ হাসপাতালে ফেলে সরে গেছেন মা-বাবা দুজনেই। ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালে ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (৪ মে) জম্মুর শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. দারা সিং বলেছেন, সোমবার আমাদের এখানে দু-মাসের একটি শিশুকে ভর্তি করা হয়। হার্ট ছাড়াও তার অনেক সমস্যা ছিল। রাত সাড়ে আটটার দিকে শিশুটি মারা যায়।

তার কোভিড টেস্টের রিপোর্ট পরীক্ষা করে আমরা পজিটিভ পেয়েছিলাম।

দারা সিং বলেন, এরপর আমরা বাচ্চাটির বাবা-মাকেও করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ করি। তারা করোনা পরীক্ষার কথা শুনে ভয়ে হাসপাতাল থেকে শিশুটিকে রেখেই পালিয়ে যায়।

তিনি আরো বলেন, এখনও সেই শিশুর দেহ হাসপাতালেই পড়ে রয়েছে। সৎকার করা হয়নি। আইনি জটিলতার কারণে সৎকারে সময় লাগবে। স্বজনদের জন্য ৭২ ঘণ্টা অপেক্ষা করার নিয়ম রয়েছে।

ড. সিং বলেন, শিশুটির দেহ এখন হাসপাতালের মর্গে রয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে কোভিড গাইডলাইন মেনে তা সৎকার করা হবে।

করোনা আক্রান্ত হয়ে সোমবার জম্মু কাশ্মীরে রেকর্ড মৃত্যু হয়েছে মোট ৫১ জনের। এছাড়া নতুন করে সোমবার ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭০০ জন। মোট শনাক্ত ছাড়িয়েছে ৩৪ হাজার।

সূত্র: এনডিটিভি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা