ভারতে ভূমিধসে মৃত্যু বেড়ে ৮১, ধ্বংসস্তূপে আরও ৫৫ জন

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২২, ২২:০০

সংগৃহীত

ভারতের মণিপুরে ভয়াবহ ভূমিধসে এ পর্যন্ত মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকা রয়েছেন আরও ৫৫ জন। এ খবর জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

এখনও চলছে উদ্ধারকাজ। এটিকে রাজ্যের ইতিহাসে ‘সবচেয়ে বাজে ঘটনা’ বলে অভিহিত করেন উদ্ধারকাজ সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাওয়া মুখ্যমন্ত্রী। খবর এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকার।

নিহত ৮১ জনের মধ্যে ১৮ জন সেনা সদস্য রয়েছেন। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। মৃতদেহগুলি উদ্ধার করতে আরও দু’তিন দিন সময় লাগবে বলে জানান উদ্ধারকর্মীরা।


উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, টেরিটোরিয়াল আর্মির জওয়ানদের লাশ সসম্মানে তাদের বাড়িতে পাঠানো হচ্ছে। এখনও ১৫ জন জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ রয়েছেন স্থানীয় ২৯ জন বাসিন্দাও। তাদের উদ্ধারকাজ চালানো হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২