করোনায় মৃতদের বিনামূল্যে সৎকারের আবেদন সোনুর

সময় ট্রিবিউন ডেস্ক | ৪ মে ২০২১, ০৭:০০

ছবিঃ সংগৃহীত

করোনা মহামারীতে বিপর্যস্ত ভারতে অনেকটা ত্রাতা রূপে জনসাধারণের পাশে দাঁড়াতে দেখা গেছে বলিউড অভিনেতা সোনু সোদকে। এর ধারাবাহিকতায় এবার তিনি দেশটির সরকারের কাছে আবেদন জানিয়েছেন যেন করোনায় মৃতদের সৎকার বিনামূল্যে করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও শেয়ার করে তিনি জানান, গতকাল রাতে এক মুমূর্ষু ব্যক্তির অক্সিজেন ও বেডের ব্যবস্থা করে দিয়েছিল তাঁর টিম। এরপর চিকিৎসার অবনতি হলে তার জন্য ব্যবস্থা করা হয় ভেন্টিলেশনেরও। কিন্তু শেষরক্ষা হয়নি। ভোর রাতের দিকে মারা যান ওই ব্যক্তি। পরিবারের কাছে তাঁকে সৎকার করার জন্যও পর্যাপ্ত অর্থ ছিল না। সেই ব্যবস্থাও করে সোনু সুদের টিম।

ভিডিওতে সোনু বলেন, 'রোজ প্রিয় মানুষকে হারিয়ে ফেলছি আমরা। আমি সমস্ত সরকারের কাছে হাত জোড় করে আবেদন করছি, এই পরিস্থিতিতে অন্তত শেষকৃত্যের টাকা সরকারি তহবিল থেকে দেওয়া হোক। এতে যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁরা অন্তত শান্তিতে শেষ বিদায়টুকু জানাতে পারবেন। সেইসময় টাকার কথা ভাবতে হবে না।'

শ্মশান বা কবরস্থানে জায়গার অপ্রতুলতার কথাও ভিডিওর মধ্যে তুলে ধরেন সোনু।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা