মহানবীকে কটূক্তির ঘটনায় ভারতে আত্মঘাতী হামলার হুমকি আল কায়েদার

সময় ট্রিবিউন | ৮ জুন ২০২২, ২১:২৩

আল-কায়দার পাঠানো সেই হুমকি চিঠি- ছবি সংগৃহীত

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করায় এবার রাজধানী দিল্লি-সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি দিল আল-কায়দা। দিল্লি ছাড়াও আল-কায়দার তালিকায় আছে গুজরাট, উত্তরপ্রদেশ এবং মুম্বাই। চিঠি দিয়ে তাদের এই হামলার কথা জানিয়েছে জঙ্গি সংগঠনটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব বলা হয়েছে।

‘মহানবী (সা.)-এর সম্মান রক্ষার্থে লড়াই’ উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, ‘যারা আমাদের নবীকে অপমান করে তাদের আমরা শেষ করে দেব। তাদের উড়িয়ে দিতে আমাদের বা আমাদের সন্তানদের দেহের সঙ্গে বিস্ফোরক বেঁধে দেব। দিল্লি, মুম্বাই, গুজরাট এবং উত্তরপ্রদেশের গেরুয়া সন্ত্রাসবাদীরা তাদের শেষের জন্য অপেক্ষা করুক।

বিজেপি দুই নেতার মহানবীকে নিয়ে কটূক্তি ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর তোপের মুখে পরেছে ভারত। বিতর্কিত মন্তব্যের জন্য নেত্রী নূপুর শর্মা এবং নবীনকুমার জিন্দালকে শাস্তি স্বরূপ সাময়িকভাবে বরখাস্ত করেও বিতর্ক থামেনি।

এদিকে আনুষ্ঠানিক ক্ষমার দাবি করেছে সৌদি আরবসহ বেশ কয়েকটি মুসলিম দেশ। কুয়েতের বেশ কিছু সুপারশপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য। শুধু কুয়েতই নয়, ভারতের ওপর চটেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন, আরব আমিরাতসহ মুসলিম প্রধান দেশগুলো। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার ও ইরান। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের ডাক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব