চীনে মানবদেহে বার্ড-ফ্লু সংক্রমণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক | ২৭ এপ্রিল ২০২২, ২৩:১৪

প্রতীকী ছবি

প্রথমবারের মত মানবদেহে বার্ড-ফ্লু (এইচ-৩ এন-৮) সংক্রমণ ধরা পড়ার দাবি করেছেন চীনের বিজ্ঞানীরা। চার বছরের এক শিশুর শরীরে এই সংক্রমণটি ধরা পড়েছে বলে দাবি করেছেন তারা।

তবে চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, বার্ড ফ্লুর এই ধরনটি ব্যাপক সংক্রামক নয় তাই মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি কম। বার্ড-ফ্লুর এ ধরনটি ২০০২ সালে প্রথম উত্তর আমেরিকায় হাঁসের মধ্যে দেখা যায়। এটি ঘোড়া, কুকুর ও সীলকে সংক্রমণ করতে দেখা গেলেও মানুষের মধ্যে আগে কখনও দেখা যায়নি। খবর এনডিটিভির।

চীনের স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার এ বিষয়ে জানায়, হেনান প্রদেশে বসবাসকারী চার বছর বয়সি এক ছেলে শিশু চলতি মাসের শুরুতে জ্বর এবং অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। পরে পরীক্ষায় এই স্ট্রেনের সংক্রমণের বিষয়টি জানা যায়।

শিশুটির পরিবার বলেছে, তাদের বাড়িতে মুরগি পালন করত এবং তারা বন্য হাঁসের জনবহুল এক এলাকায় বসবাস করত। শিশুটি সরাসরি পাখি দ্বারা সংক্রমিত হয়েছে। আর এ স্ট্রেনটির কার্যকরভাবে মানুষ থেকে মানুষকে সংক্রামিত করার ক্ষমতা পাওয়া যায়নি বলেও দাবি করেন বিজ্ঞানীরা।

এ ছাড়া শিশুটির সংস্পর্শে আসা লোকজনের পরীক্ষা করে তাদের মধ্যে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি বলেও দাবি চীনের স্বাস্থ্য কমিশনের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা