১৩২ আরোহী নিয়ে প্লেন বিধ্বস্ত

সময় ট্রিবিউন | ২২ মার্চ ২০২২, ১০:১৪

প্লেন বিধ্বস্ত

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৩২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। দেশটির গুয়াংঝি অঞ্চলে ইস্টার্ন এয়ারলাইন্সের ওই প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ১২৩ জন যাত্রী ও নয়জন ক্রু সদস্য ছিলেন। এ ঘটনার পরপরই তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

সোমবার (২১ মার্চ) দুপুরে এ দুর্ঘটনার খবর জানায় ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়, বোয়িং ৭৩৭ মডেলের প্লেনটি গুয়াংঝি অঞ্চলের উঝৌ শহরের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। এ কারণে সেখানকার পাহাড়েও আগুন ধরে যায়।

তবে এতে কতজনের প্রাণহানি হয়েছে বা দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে আরোহীদের কেউ হয়তো বেঁচে নেই। 

দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে গেছে উদ্ধারকারী বাহিনী। ছয়শ জনের একটি টিম উদ্ধার অভিযান চালাচ্ছে। ফ্লাইট এমইউ৫৭৩৫ গুয়াংঝি শহরের উদ্দেশে কুনমিং থেকে যাত্রা করেছিল।

 

সূত্র: এএফপি, বিবিসি, আল-জাজিরা

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা