রুশ বাহিনীর হামলায় ফক্স নিউজের ২ সাংবাদিক নিহত

 আন্তর্জাতিক ডেস্ক | ১৭ মার্চ ২০২২, ০২:০৫

ছবিঃ সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ২ সাংবাদিক নিহত হয়েছেন। নিহত ওই ২ সাংবাদিকের নাম পিয়েরে জাকরজেউস্কি এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা।

বিবিসি জানায়, সোমবার হামলায় জাকর্জেভস্কি নিহত হলেও মঙ্গলবার খোলা চিঠিতে বিষয়টি জানান ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান স্কট।

খবরে বলা হয়েছে, ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠে হোরেঙ্কায় সাংবাদিকদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানলে ৫৫ বছর বয়সী ক্যামেরাম্যান পিয়েরে জাকরজেউস্কি এবং ২৪ বছর বয়সী ওলেক্সান্দ্রা কুভশিনোভা নিহত হন। এছাড়া এই ঘটনায় নিহত ২ সাংবাদিকের সহকর্মী ৩৯ বছর বয়সী বেঞ্জামিন হল আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ফক্স নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুজান স্কট সংবাদকর্মীর মৃত্যুকে সংস্থার জন্য একটি হৃদয়বিদারক দিন হিসেবে আখ্যায়িত করেছেন। একইসঙ্গে সাংবাদিক হিসাবে জাকরজেউস্কির আবেগ এবং প্রতিভা তুলনাহীনস বলেও উল্লেখ করেছেন তিনি।

সুজান স্কট বলেছেন, পিয়েরে ছিলেন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। তিনি দীর্ঘ সময় ধরে ইরাক থেকে আফগানিস্তান থেকে সিরিয়া পর্যন্ত ফক্স নিউজের প্রায় প্রতিটি আন্তর্জাতিক সংবাদ কভার করেছিলেন।

ফক্স নিউজের জাতীয় নিরাপত্তা সংবাদদাতা জেনিফার গ্রিফিন বলেছেন, জাকরজেউস্কি ব্যাপকভাবে জনপ্রিয় এবং যুদ্ধক্ষেত্র থেকে ‘সংবাদ তুলে আনার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।

সূত্র: বিবিসি, আল-জাজিরা



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা