রুশ-ইউক্রেন সংঘাত: দ্বিতীয় দফা বৈঠক আজ

অনলাইন ডেস্ক | ৩ মার্চ ২০২২, ০৬:৪৪

ছবিঃ সংগৃহীত

সোমবার প্রথমবার যেসব প্রতিনিধি আলোচনার টেবিলে বসেছিলেন তারাই ফের আলোচনা করতে যাচ্ছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা সিএএনকে বলেন, ইউক্রেন ও দখলদারদের মধ্যে বুধবারই দ্বিতীয় দফা আলোচনা হবে। একই প্রতিনিধিরা থাকবে।

মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানায়, দ্বিতীয় দফার আলোচনাও হবে পোলান্ড-বেলারুশ সীমান্তের কাছে।

এর আগে দুই পক্ষ  সোমবার প্রথম দফার বৈঠকে বসে। বৈঠকটি ৫ ঘণ্টা স্থায়ী ছিল। কিন্তু আলোচনা থেকে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি দুই পক্ষ।  আলোচনা চলাকালীন সময়েও রাশিয়া ইউক্রেনের বিভিন্নস্থানে হামলা চালায়।

বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খেরসন দখল করেছে। শহরটির নিয়ন্ত্রণ এখন তাদের হাতে।

 এদিকে দ্বিতীয় দফার আলোচনার আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে নতুন করে কোনো আলোচনা হবে কি-না এ ব্যাপারে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না।

ফেসবুকে দেওয়া পোষ্টে দিমিত্রি কুলেবা বলেন, প্রথম দফার আলোচনা হলো। কিন্তু রাশিয়া তাদের শর্তে কোনো পরিবর্তন আনেনি। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরা কূটনীতিতে বিশ্বাসী। কিন্তু রাশিয়ার দেওয়া কোনো আল্টিমেটাম মানতে আমরা রাজি না।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা