ওমিক্রন ভ্যাকসিন তৈরি করবে মডার্না

সময় ট্রিবিউন | ৩০ নভেম্বর ২০২১, ০০:৪৮

ছবিঃ সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে যখন গোটা বিশ্ব উদ্বিগ্ন তখন এটির প্রতিরোধে ভ্যাকসিন আনার কথা বলছে যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না।

মডার্না ইনকরপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা পল বার্টন বলেন, বিদ্যমান ভ্যাকসিনগুলোকে ফাঁকি দিতে পারে করোনার এই নতুন ধরন। সেকারণে ২০২২ সালের শুরুতে নতুন করে ভ্যাকসিন আনবে প্রতিষ্ঠানটি।

নতুন ভ্যাকসিন নিয়ে আসার আগে বর্তমানের ভ্যাকসিনগুলো ওমিক্রনের বিরুদ্ধে কতটা কার্যকর তাও খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি।

তিনি মানুষকে ভ্যাকসিন নেওয়ারও আহ্বান জানান। করোনার নতুন এই ধরনকে বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, তবে আমাদের মোকাবিলা করার অস্ত্রও রয়েছে।

গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ধরনের তথ্য জানায়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, তারা ভাইরাসের নতুন ধরনটির বিষয়ে আরও জানার চেষ্টা করছেন। এর বৈজ্ঞানিক নাম দেওয়া হয়েছে বি.১.১.৫২৯। স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) এক জরুরি বৈঠক ডাকে ডব্লিউএইচও। পরে করোনার নতুন এ ধরন উদ্বেগজনক বলে জানানো হয়। নতুন এ ধরনের নামকরণ করা হয় ওমিক্রন।

এক বিবৃতিতে ডব্লিউওএইচও জানিয়েছে, সংস্থাটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে নতুন এই ধরনটি নিয়ে। এটির সক্ষমতা ও কতদিন স্থায়ী হতে পারে এসব বিশ্লেষণ করে দেখা হচ্ছে। একই সঙ্গে ভ্যাকসিন নিয়েও আলোচনা করছেন সংস্থাটির কর্মকর্তারা।

 

সূত্র: ব্লুমবার্গ, এনডিটিভি

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর