প্রবাসীদের প্রথম বুস্টার ডোজ প্রয়োগ করা হবে

সময় ট্রিবিউন | ৮ অক্টোবর ২০২১, ২০:৩৬

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যান্য উন্নত দেশের মতো বাংলাদেশেও করোনা প্রতিরোধী টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের প্রথম বুস্টার ডোজ প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমেদ।

তিনি আরো জানান, প্রবাসীদের সুবিধার্থে ঢাকার মতো চট্টগ্রাম ও সিলেটেও করোনার আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হবে।

চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় ৩০ হাজার বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীদেরও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত চারটি টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে।

টিকাগুলো হলো: অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের-বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকা।

এ বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদপ্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর সাতটি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর