রামেক হাসপাতালে আরও ৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৭

ছবিঃ সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ৭ জন মারা গেছেন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। তাদের মধ্যে নাটোরের ১ জনেরই মৃত্যু হয়েছে করোনায়। এ ছাড়া করোনা উপসর্গ নিয়ে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন এবং পাবনার একজনসহ মোট ৬ জন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে হাসপাতালে করোনায় একজন এবং করোনা উপসর্গ নিয়ে ৬ জনসহ মোট ৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ২ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ৩ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। 

একই দিনে ২ জন পুরুষ এবং ৫ জন নারীর মৃত্যু হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে একজনের বয়স ১ বছরের ওপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছর বয়সী ২ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর