একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ৩০৭ রোগী

সময় ট্রিবিউন | ১৬ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৫

ছবি : ইন্টারনেট

দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুরোগীর সংখ্যা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ৩০৭ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ৯২ জন ও রাজধানীর বাইরে ভর্তি আছেন ১৯৯ জন।

বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে হাসপাতালে ভর্তি হওয়া ৩০৭ ডেঙ্গুরোগীর মধ্যে ঢাকায় সরকারি ও স্বায়ত্ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জনসহ ২৬২ জন রোগী ভর্তি হন। এসময়ে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত সারাদেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১১ জন মারা গেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর