একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ২৫২ জন, ১ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ০১:৪৮

ছবি : ইন্টারনেট

দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ২৫২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২০২ জন রাজধানী ঢাকার ও বাকি ৫০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল এক হাজার ১২৩ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ৯৮০ জন ও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৪৩ জন ভর্তি রয়েছেন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৬৯০ জন রোগী।

সূত্র জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তি ২৫২ জন রোগীর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৪৬ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫৬ জন রোগী ভর্তি হন। এছাড়াও ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ৫০ জন ভর্তি হয়েছেন।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (২৯ আগস্ট) পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট নয় হাজার ৮৫৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন ও আগস্টের আজ (২৯ আগস্ট) পর্যন্ত ৭ হাজার ১৯৯ জন রোগী ভর্তি হন।

এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে জুলাইয়ে ১২ জন ও আগস্টে ৩০ জন মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
  1. থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
    থালাপতি বিজয়ের হাতেই তামিলনাড়ুর ক্ষমতা
  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান