রামেকে আরও ১২ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২০ আগষ্ট ২০২১, ১৬:১৪

ছবিঃ সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও ১২ জন মারা গেছেন। তাদের ৬ জন করোনায় এবং আরো ৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবেগঞ্জের একজন, নাটোরের একজন এবং নওগাঁর একজন প্রাণ হারিয়েছেন। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার একজন এবং মেহেরপুরের একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ১৪, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে ২ জন করে এবং ১, ৩ ও ২২ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এই এক দিনে ৯ জন পুরুষ এবং ৩ জন নারী প্রাণ হারিয়েছেন করোনা ইউনিটে। যাদের ৪ জনের বয়স ৬১ বছরের উপরে। এ ছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী একজন, ৩১ থেকে ৪০ বছর বয়সী একজন এবং ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন মারা গেছেন।

পরিচালক জানান, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২৩৬ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫৪। বর্তমানে রাজশাহীর ১১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন, নাটোরের ৩৪ জন, নওগাঁর ২০ জন, পাবনার ২৫ জন, কুষ্টিয়ার ৭ জন, জয়পুরহাটের ৪ জন, মেহেরপুরের ২ জন, বগুড়ার একজন এবং টাঙ্গাইলের একজন। হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১২৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৭৭ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩২ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩১ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর