গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ১৭ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ১৮:৫৮

ছবিঃ সংগৃহীত

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ১৭ মৃত্যু হয়েছে। এরমধ্যে সাতজন সিলেট জেলার, একজন হবিগঞ্জের, একজন মৌলভীবাজার জেলার ও আরও আটজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবারও সিলেটে করোনায় ১৭ জন মারা গেছেন। মঙ্গলবার (১০ আগস্ট) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ২৪ ঘণ্টায় সিলেটে ৩১৭ জন, সুনামগঞ্জে ১০৫, হবিগঞ্জে ১০১ এবং মৌলভীবাজারে ৬৭ জন শনাক্ত হয়েছেন। সব মিলে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৪৫৪ জনে।

এর মধ্যে সিলেট জেলায় ২৪ হাজার ৯৩৫ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৪১২ জন, হবিগঞ্জে ৫ হাজার ৬২৩ জন এবং মৌলভীবাজারে ৬ হাজার ৬১৬ জন আক্রান্ত হয়েছেন।

এইদিকে সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৪ নমুনা পরীক্ষা করে ৫৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ৭২ শতাংশ। এ সময়ে করোনায় মারা গেছেন আরও ১৭ জন।সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৮২২ জন। এর মধ্যে সিলেট জেলার ৬০৯ জন, সুনামগঞ্জে ৫৯ জন, হবিগঞ্জে ৪০ জন এবং মৌলভীবাজারের ৬৫ জন রয়েছেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৪৯ জন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর