বরিশালে করোনায় আরও ১৮ জনের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ আগষ্ট ২০২১, ১৮:৪২

ছবি : ইন্টারনেট

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় ৭৪০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় করোনায় ৭ ও উপসর্গ নিয়ে ১১ জনসহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

এসময় তিনি জানান, বরিশাল বিভাগে সর্বশেষ আক্রান্ত নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৭১১ জন। আর মারা গেছেন মোট ৪৯৪ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ২৪৫ জন নিয়ে ১৪ হাজার ৬৬০ জন, পটুয়াখালীতে নতুন ১৭৯ জন নিয়ে চার হাজার ৭২৫ জন, ভোলায় নতুন ১৬৫ জন নিয়ে চার হাজার ২২৯ জন, পিরোজপুরে নতুন ৬৩ জন নিয়ে চার হাজার ৫১৭ জন, বরগুনায় নতুন ৪৬ জন নিয়ে তিন হাজার ৭২ জন ও ঝালকাঠিতে নতুন ৪২ জন নিয়ে চার হাজার ১৬৪ জন রয়েছেন।

মৃতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১১ জন এবং বরিশালে তিনজন, পটুয়াখালীতে দু’জন, বরগুনার দু’জন রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর